"২৯ এর বন্ধন
অটুট থাকুক আজীবন "
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৯তম ব্যাচের রজত জয়ন্তীর সন্ধিক্ষণে দেশে বিদেশে অবস্থানরত সকল বন্ধুকে রজতজয়ন্তীর শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানাই। একইসাথে বন্ধুদের সুবিধার্থে ও তথ্যের সহজলভ্যতার উদ্দেশ্যে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে, যুগের সাথে তাল মিলিয়ে এলামনাই-২৯ এর পক্ষ হতে www.ju29.org নামক ওয়েবসাইটের ঘোষণা করছি। ওয়েবসাইটি ২৯ তম ব্যাচের বন্ধুদের জন্য উম্মুক্ত করা হয়েছে।
এই ওয়েবসাইটের কারনে নিম্নোক্ত সুবিধা প্রাপ্তি হবে বলে আশা রাখি।
১. সকল বন্ধু নিজেকে একটা কমন প্লাটফর্মে খুঁজে পাবে।
2. নোটিশ বোর্ডে এলামনাই-২৯ ও ব্যাচের সকল কার্যক্রমের হালনাগাদ তথ্য থাকবে।
3. নিজস্ব ও গ্রুপ ফটো গ্যালারী থাকবে।
4. এলামনাই-২৯, ব্যাচ ও দেশের ক্রান্তিলগ্নে কি করছে সেগুলোর আপডেট থাকবে।
5. বন্ধুদের কর্মস্থলের আপডেট থাকবে, সহজেই প্রয়োজনে খুঁজে নেওয়া যাবে।
6. বন্ধুদের পাবলিকেশন, পার্সোনাল এচিভমেন্ট ইত্যাদি ওয়েবসাইট এর নিজ নিজ ওয়ালে থাকবে।
এবার তোমার, আমার সবার দ্বায়িত্ব প্রয়োজনীয় তথ্য দিয়ে www.ju29.org ওয়েবসাইটটিকে সমৃদ্ধ করার।
২৫ বছর আগে ৯ই নভেম্বর, ২০০০ সালে আমাদের ২য় আঁতুড়ঘর এই সবুজ ক্যাম্পাসে একঝাঁক তরুণ-তরুণীদের পদচারণা শুরু হয়েছিলো একবুক স্বপ্ন নিয়ে। ক্যাম্পাসের দীর্ঘ পথে হাতে হাত রেখে আমাদের বন্ধুত্ব পরিনত হয়েছে জীবনের অবিচ্ছেদ্য অংশে। এই ব্যস্ত জীবনে শত কাজের ভীড়ে আমাদের হৃদয় প্রশান্ত হয় এই বন্ধুদেরকে কাছে পেলে।
পৃথিবীর নানা প্রান্তে আজ গর্বিত ২৯ এর পদচারনা ও সাফল্য সকল বন্ধুকে আনন্দিত করে। ২০০০ সালে ক্লাস শুরুর পর থেকে আমরা এ পর্যন্ত ৮ জন বন্ধুকে হারিয়েছি, বন্ধু হারানোর এই শোক বয়ে বেড়াচ্ছে ২৯ এর সকল বন্ধু। তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
২০১৮ সাল থেকে এলামনাই গঠন হয় যেসকল উদ্দেশ্য নিয়ে তার মধ্যে ছিলো বন্ধুদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, বাৎসরিক গেট টুগেদার করা, বন্ধু ও বন্ধু পরিবারের বিপদে পাশে থাকা, দেশের ক্রান্তিলগ্নে সাধ্যমত সহযোগিতা করা। আমি বলতে পারি স্বল্প পরিসরে হলেও এলামনাই-২৯ সকল বন্ধুর সহযোগিতায় এই দাবি পূরন করে যাচ্ছে।
এলামনাই-২৯ বন্ধুদের জন্য উমুক্ত প্লাটফর্ম ও আস্থাস্থল হিসেবে টিকে থাকুক একজন বন্ধুও দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায়।
সকল বন্ধুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।