Events Details

  • Home -
  • Events Details
  • 14

    Nov

    2025

২৯ এর বন্ধন!


প্রিয় বন্ধুরা,
আসসালামুয়ালাইকুম ।
২৯ এর বন্ধন!
অটুট থাকুক আজীবন!!
২০০০ থেকে ২০২৫ ! দেখতে দেখতেই আমাদের বন্ধুত্বের সিলভার জুবিলি (২৫ বছর) পূর্ণ হতে যাচ্ছে আসছে ৯ই নভেম্বর-২০২৫। এটা আমাদের জীবনের অন্যতম একটি মাইলফলক, যা আমরা সকল বন্ধুরা মিলে স্মরনীয় করে রাখতে চাই ।
বন্ধুরা, সিলভার জুবিলি বা ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত ৯ মে ২০২৫, ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সার্বজনীন মিটিং এ উপস্থিত বেশিরভাগ বন্ধুদের মতামতের ভিত্তিতে আগামী ১৪ই নভেম্বর, ২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী জমজমাট আড্ডা, এ জি এম, খেলাধূলা, সকাল এবং দুপুরের খাবার, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সবার অংশগ্রহণ প্রত্যাশা করছি।
অনুষ্ঠান সূচি আমরা যথাসময়ে জানিয়ে দিবো। এখানে উল্লেখ্য যে, আমাদের ফান্ড কালেকশন যত বেশি হবে, অনুষ্ঠান তত বেশি জমজমাট করার পরিকল্পনা রয়েছে।
গত মে মাসে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সার্বজনীন (কমিটি+কমিটির বাইরের বন্ধুরা) মিটিং এ উপস্থিত বেশিরভাগ বন্ধুদের মতামতের ভিত্তিতে দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতির আলোকে আগামী সিলভার জুবিলি উদযাপন এর জন্য একটি জমজমাট আয়োজন উপলক্ষে রেজিস্ট্রেশন এর চাঁদার পরিমাণ জন প্রতি নিম্নোক্ত হারে নির্ধারণ করা হয়েছে:
বন্ধু/বান্ধবী: ২৫০০ টাকা
স্পাউস/কিডস: ৫০০ টাকা
ড্রাইভার: ৩০০ টাকা
(কিডস এর বয়স ৫ বছরের নীচে হলে চাঁদা প্রযোজ্য নয়)
রেজিস্ট্রেশন এর শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৫
বিঃদ্রঃ খাদ্য অপচয়কে নিরুৎসাহিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সকলকে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানাচ্ছি।
চাঁদা প্রদাণের জন্য ব্যাংক একাউন্ট এর বিস্তারিত:
Details of Account-1:
A/C. Name: 29TH BATCH ALUMNI ASSOCIATION
A/C NO.1212010057431
NRB BANK PLC
MIRPUR BRANCH
Routing No: 290262982
Swift: NRBDBDDH
Details of Account-2:
A/C. Name: 29th Batch Alumni Association
A/C. No. : 0200017063670
A/C. Type: Current Deposit
Bank: Agrani Bank Ltd.
Branch: Jahangirnagar University Branch
Routing No.: 010262267
অথবা
সাইফুল-01712159418 (বিকাশ/নগদ)
সঞ্জয় (কো ট্রেজারার)-01613900925 (বিকাশ)
বিকাশ/নগদ এর অতিরিক্ত চার্জ এড়াতে এবং ব্যাংকে লেনদেন বৃদ্ধির স্বার্থে সম্ভব হলে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য অনুরোধ করছি। টাকা জমা দেওয়ার পর আমার বা সঞ্জয়ের কাছে কনফার্মেশন নেওয়ার জন্য অনুরোধ করছি।
শুভেচ্ছান্তে
এলামনাই এসোসিয়েশনের পক্ষে
সণ্জয় কুমার সরকার
পরিসংখ্যান
কো- ট্রেজারার

  • Time: 09:00
  • Location: Jahnagirnagar University